বাস ধর্মঘট

কুমিল্লায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লায় দুই পরিবহন বোগদাদ ও আইদি সার্ভিসের দ্বন্দ্বে নগরীর তিনটি বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে জেলা থেকে ৪০টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

ভোলায় ২য় দিনের মতো চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

ভোলায় ২য় দিনের মতো চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। ফলে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটের বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা।

 

ভোলার অভ্যন্তরীণ ৫ রুটে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

ভোলার অভ্যন্তরীণ ৫ রুটে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

ভোলার চরফ্যাশনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষে জেরে ভোলায় চলছে বাস ধর্মঘট।গতকাল রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ভোলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।

বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

সাড়ে ১৫ ঘণ্টার পর ধর্মঘট প্রত্যাহার করেছে বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের পর বুধবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

রাজবাড়ীতে বাস ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি

রাজবাড়ীতে বাস ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি

রাজবাড়ী-ঢাকা রুটে একটি পরিবহন বাস চলাচলকে কেন্দ্র করে ধর্মঘট ডেকেছে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপ। রবিবার (১৮ জুন) দ্বিতীয় দিনের মতো এই বাস ধর্মঘট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

৪ দিন পর কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

৪ দিন পর কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ফরিদপুর ও খুলনাগামী বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিকরা।

মালিক-শ্রমিক দ্বন্দ্ব : কুষ্টিয়ায় ২ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

মালিক-শ্রমিক দ্বন্দ্ব : কুষ্টিয়ায় ২ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার সাথে খুলনা ও ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট